আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৩. অধ্যায়ঃ তাওবা ও যুহদ
হাদীস নং: ৫১৩৩
অধ্যায়ঃ তাওবা ও যুহদ
আল্লাহ ভীতির প্রতি উৎসাহ প্রদান ও তার ফযীলত
৫১৩৩. অপর এক রিওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, এমন এক ব্যক্তি যে কখনও নেক আমল করেনি সে তার পরিবার পরিজনকে বলল, যখন আমি মৃত্যুমুখে পতিত হব, তখন তোমরা আমাকে দাহ করবে। তারপর তার অর্ধেক (ছাই) স্থল ভাগে আর অর্ধেক সমুদ্রে ছড়িয়ে দেবে। কেননা, আল্লাহর কসম, যদি আল্লাহ তা'আলা আমাকে নাগালে পান তবে তিনি আমাকে এমন শাস্তি দেবেন যা বিশ্ব ভুবনের কাউকেই দেবেন না। যখন লোকটি মৃত্যুমুখে পতিত হল, তখন তার পরিবারের লোকজন তার হুকুম মুতাবিক তার সাথে আচরণ করল। তারপর আল্লাহ্ তা'আলা স্থলভাগকে তার মধ্যবর্তী ছাইগুলোকে একত্রিত করতে এবং সমুদ্রকে তার মধ্যবর্তী ছাইগুলোকে একত্রি করতে হুকুম দিলেন। তারা বললেনঃ ওহে! তুমি কেন একাজ করলে? লোকটি বলল, হে আমার প্রতিপালক তুমি সম্যক অবগত, আমি তোমার ভয়ে একাজ করেছি। তখন আল্লাহ তা'আলা তাকে মার্জনা করে দিলেন।
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং মালিক ও নাসাঈ (র) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
(বুখারী ও মুসলিম (র) হাদীসটি বর্ণনা করেছেন এবং মালিক ও নাসাঈ (র) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب التوبة والزهد
التَّرْغِيب فِي الْخَوْف وفضله
5133- وَفِي رِوَايَة أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قَالَ رجل لم يعْمل حَسَنَة قطّ لأَهله إِذا مت فحرقوه ثمَّ ذَروا نصفه فِي الْبر وَنصفه فِي الْبَحْر فوَاللَّه لَئِن قدر الله عَلَيْهِ ليعذبه عذَابا لَا يعذبه أحدا من الْعَالمين فَلَمَّا مَاتَ الرجل فعلوا بِهِ مَا أَمرهم فَأمر الله الْبر فَجمع مَا فِيهِ وَأمر الْبَحْر أَن يجمع مَا فِيهِ ثمَّ قَالَ لم فعلت هَذَا قَالَ من خشيتك يَا رب وَأَنت أعلم فغفر الله تَعَالَى لَهُ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَرَوَاهُ مَالك وَالنَّسَائِيّ وَنَحْوه
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَرَوَاهُ مَالك وَالنَّسَائِيّ وَنَحْوه
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য হাদীসে বর্ণিত ব্যক্তির সঠিক তরীকা জানা ছিল না। আল্লাহর নাফরমানী করার পর তার মনে ভীতির সঞ্চার হয় এবং আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মন্দ পদক্ষেপ গ্রহণ করে। মৃতদেহকে পোড়ান এবং সে ভস্ম জলে-স্থলে ছড়িয়ে দেয়া খুবই অন্যায় ও অবৈধ কাজ। কিন্তু উক্ত ব্যক্তি আল্লাহর ভয়ে এবং তা থেকে বাঁচার জন্য এরূপ কাজ করেছিল। তাই আল্লাহ তা'আলা লোকটির মৃত্যুকালীন মূর্খতা এবং পূর্ববর্তী অপরাধ মাফ করে দিয়েছিলেন। এ হাদীস থেকে জানা গেল যে, যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত ও অপমানিত করবেন না। আল্লাহ তাঁর বান্দার মনের অবস্থা সম্পর্কে পরিপূর্ণভাবে ওয়াকিফহাল। তাই তিনি কোন ব্যক্তিকে শাস্তিদান করলে বুঝতে হবে যে, তিনি তার উপর বিন্দুমাত্র যুলম করেননি এবং পুরোপুরি ইনসাফ করেছেন। কোন অপরাধীকে মাফ করে দিলে বুঝতে হবে যে, তিনি তার প্রতি দয়া প্রদর্শন করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)