আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫২৭০
অধ্যায়ঃ জানাযা
মাদুলি ব্যবহারের ব্যাপারে সতর্কীকরণ
৫২৭০. হযরত ঈসা ইবন হামযা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইবন হাকীমের কাছে গেলাম। তখন তাঁর গায়ে রক্তিম ফোসকা পড়া ছিল। আমি তাঁকে বললাম, আপনি মাদুলি ব্যবহার করেন না কেন? তিনি বললেন, আল্লাহ্ তা'আলার কাছে এ থেকে আশ্রয় প্রার্থনা করি। (কেননা) রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে (মাদুলি জাতীয়) কোন কিছু ব্যবহার করে তার উপর তাকে সমর্পিত করা হয়।
(আবু দাউদ ও তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিরমিযী বলেন: "অতঃপর আমরা বললাম, আপনি কেন (মাদুলি জাতীয়) কিছু ব্যবহার করেন না? তিনি বললেন, মৃত্যু এর চেয়ে নিকটবর্তী।" (তিরমিযী (র) বলেন, মুহাম্মদ ইবন আব্দুর রহমান ইব্‌ন আবু লায়লার রিওয়ায়েত ব্যতীত অন্য কোন সনদে হাদীসটি আমার জানা নেই। আল্লাহই সমধিক জ্ঞাত।)
كتاب الجنائز
التَّرْهِيب من تَعْلِيق التمائم والحروز
5270- وَعَن عِيسَى بن حَمْزَة قَالَ دخلت على عبد الله بن حَكِيم وَبِه حمرَة فَقلت أَلا تعلق تَمِيمَة فَقَالَ نَعُوذ بِاللَّه من ذَلِك قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من علق شَيْئا وكل إِلَيْهِ

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ إِلَّا أَنه قَالَ فَقُلْنَا أَلا تعلق شَيْئا فَقَالَ الْمَوْت أقرب من ذَلِك
وَقَالَ التِّرْمِذِيّ لَا نعرفه إِلَّا من حَدِيث مُحَمَّد بن عبد الرَّحْمَن بن أبي ليلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান