আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৪. অধ্যায়ঃ জানাযা

হাদীস নং: ৫৩১১
অধ্যায়ঃ জানাযা
এমন কিছু বাক্য পাঠে উৎসাহ দান, যেগুলো দ্বারা অসুস্থ ব্যক্তির জন্য দু'আ করা হয় এবং এমন কিছু বাক্য পাঠে উদ্বুদ্ধকরণ, যেগুলো অসুস্থ ব্যক্তি পড়বে
৫৩১১. হযরত সা'দ ইবন মালিক (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ)
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ" প্রসঙ্গে বলেছেন, যে কোন মুসলমান তার অসুস্থতার সময় উক্ত দু'আটি চল্লিশবার পড়ে, তারপর সে রোগে লোকটি মৃত্যুমুখে পতিত হয়, তাকে এক শহীদের সাওয়াব দেওয়া হয়। আর যদি সে সুস্থ হয়ে যায় তবে সে এমতাবস্থায় সুস্থ হয় যে, তার সকল গুণাহ মাফ করে দেওয়া হয়েছে।
(হাকিম (র) হাদীসটি বর্ণনা করে বলেন, আহমাদ ইবন আমর ইবন আবু বকর আস সাকসাকী তাঁর পিতার সনদে মুহাম্মদ ইবন যায়িদ-এর সূত্রে ইবন মুসায়্যিব-এর মধ্যস্থতায় সা'দ ইবন মালিক থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الجنائز
التَّرْغِيب فِي كَلِمَات يدعى بِهن للْمَرِيض وكلمات يقولهن الْمَرِيض
5311- وَعَن سعد بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ فِي قَوْله
لَا إِلَه إِلَّا أَنْت سُبْحَانَكَ إِنِّي كنت من الظَّالِمين الأنبي 78 أَيّمَا مُسلم دَعَا بهَا فِي مَرضه أَرْبَعِينَ مرّة فَمَاتَ فِي مَرضه ذَلِك أعطي أجر شَهِيد وَإِن برأَ برأَ وَقد غفر لَهُ جَمِيع ذنُوبه

رَوَاهُ الْحَاكِم وَقَالَ رَوَاهُ أَحْمد بن عَمْرو بن أبي بكر السكْسكِي عَن أَبِيه عَن مُحَمَّد بن زيد عَن ابْن الْمسيب عَنهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান