আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭১৪
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূলের বর্ণনা
৫৭১৪. হযরত আবু সাঈদ খুদরী (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ। তুবা কি? তিনি বললেন, একটি বৃক্ষ, যাঁর একশ' বছরের দূরত্ব পর্যন্ত বিস্তৃত হবে। তার ফলের খোল থেকে জান্নাতীদের পোষাক বের হবে।
(ইবন হিব্বান, তাঁর 'সহীহ' কিতাবে দাররাজের সনদে আবুল হায়সাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي شجر الْجنَّة وثمارها
5714- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ لَهُ رجل يَا رَسُول الله مَا طُوبَى قَالَ شَجَرَة مسيرَة مائَة سنة ثِيَاب أهل الْجنَّة تخرج من أكمامها

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه من طَرِيق دراج عَن أبي الْهَيْثَم
tahqiqতাহকীক:তাহকীক চলমান