আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭১৫
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭১৫. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জান্নাতবাসীগণ খাবে এবং পান করবে, তাদের নাকের শ্লেষ্মা এবং মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না। তাদের এ খাবার হবে মেশকের ঘ্রাণের মত একটি ঢেকুর। তাদের তাসবীহ ও তাকবীর হবে, তাদের শ্বাস প্রশ্বাসের মত সহজাত ও আল্লাহর প্রদত্ত।
(মুসলিম ও আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5715- عَن جَابر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْكُل أهل الْجنَّة وَيَشْرَبُونَ وَلَا يَمْتَخِطُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَبُولُونَ طعامهم ذَلِك جشاء كريح الْمسك يُلْهمُون التَّسْبِيح وَالتَّكْبِير كَمَا يُلْهمُون النَّفس

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

বেহেশতী জীবন যাবতীয় মলিনতা থেকে পবিত্র। জান্নাতে পার্থিব জীবনের কোনরূপ অসুবিধা তাদের স্পর্শ করবে না। পানাহার করবে কিন্তু তাতে কোনরূপ ময়লা সৃষ্টি হবে না। তা ঢেকুর ও ঘামে পরিণত হয়ে শরীর থেকে বের হয়ে যাবে। ঘামও দুর্গন্ধ হবে না। বরং তা মিশকের ন্যায় সুগন্ধি হবে।

বিঃ-দ্রঃ আখিরাতের কোন কোন জিনিস আমাদের পৃথিবীর জিনিসের সদৃশ হলেও গুণ ও মানের দিক দিয়ে স্বতন্ত্র ও উৎকৃষ্ট হবে। তাই জান্নাতবাসীর শরীরের উপর তাদের প্রতিক্রিয়াও ভিন্ন ও উৎকৃষ্ট হবে।
মানুষের শ্বাস-প্রশ্বাসের ন্যায় আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহর ধ্বনিতে জান্নাত সর্বদা গুঞ্জরিত থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৭১৫ | মুসলিম বাংলা