আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৭২১
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭২১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় মর্যাদার দিক থেকে সর্বনিম্ন জান্নাতীর জন্য সাততলা বিশিষ্ট প্রাসাদ রয়েছে, সে যষ্ঠ তলার উপর থাকবে এবং তার উপর থাকবে সপ্তম তালা। তার জন্য রয়েছে তিনশ' খেদমতগার। প্রতিদিন সকালে ও বিকালে তিনশ' করে খাঞ্চা তার সামনে পেশ করা হবে এবং আমার জানা মতে, একমাত্র তিনি বলেছেন, "সোনার তৈরী" প্রতিটি খাঞ্চায় এমন খাবার থাকবে, যা অপরটিতে থাকবে না। সে প্রথম খাঞ্চার খাবার থেকে এভাবে স্বাদ পাবে, যেমন সে সর্বশেষ খাঞ্চা থেকে পাবে। এবং পানীয় থাকবে তিনশ' পাত্র করে। প্রতিটি পাত্রে এমন পানীয় থাকবে, যা অপরটিতে থাকবে না। সে প্রথম পাত্র থেকে এভাবে স্বাদ পাবে, যেমন সর্বশেষ পাত্র থেকে পাবে এবং সে বলবে, হে আমার প্রতিপালক! যদি আপনি আমাকে অনুমতি দেন, তবে আমি জান্নাতবাসীদেরকে খাওয়াব ও পান করাব। অথচ আমার কাছে যা কিছু রয়েছে, তা থেকে কিছু কমবে না।
(আহমদ শাহরের সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমদ শাহরের সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5721- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أدنى أهل الْجنَّة
منزلَة إِن لَهُ لسبع دَرَجَات وَهُوَ على السَّادِسَة وفوقه السَّابِعَة إِن لَهُ لثلاثمائة خَادِم ويغذى عَلَيْهِ كل يَوْم وَيرَاح بثلاثمائة صَحْفَة وَلَا أعلمهُ إِلَّا قَالَ من ذهب فِي كل صَحْفَة لون لَيْسَ فِي الْأُخْرَى وَإنَّهُ ليلذ أَوله كَمَا يلذ آخِره وَمن الْأَشْرِبَة ثَلَاثمِائَة إِنَاء فِي كل إِنَاء لون لَيْسَ فِي الآخر وَإنَّهُ ليلذ أَوله كَمَا يلذ آخِره وَإنَّهُ ليقول يَا رب لَو أَذِنت لي لأطعمت أهل الْجنَّة وسقيتهم لم ينقص مِمَّا عِنْدِي شَيْء
الحَدِيث
رَوَاهُ أَحْمد عَن شهر عَنهُ