আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭২২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদঃ জান্নাতীদের পানাহারে ইত্যাদির বর্ণনা
৫৭২২. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় জান্নাতের পাখিগুলো খুরাসানী উটের মত। সেগুলো জান্নাতের বৃক্ষসমূহে বিচরণ করে। তখন আবূ বকর (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ। এগুলোতো অত্যন্ত মনোরম পাখি। তিনি বললেন, সেগুলোর ভক্ষণকারীরা সেগুলোর চেয়ে অধিক মনোরম ও কমনীয় হবে। তিনি একথাটি তিনবার বললেন। (তারপর বললেন) এবং আমি আশা করি, তুমি তাদের একজন হবে, যারা সেগুলো খাবে।
(আহমাদ উৎকৃষ্ট সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী এ হাদীসটি বর্ণনা করে বলেন, হাদীসটি হাসান। তার বর্ণিত। রিওয়ায়েতের ভাষা এরূপ: তিনি বলেন, নবী (ﷺ)-কে জিজ্ঞেস করা হল, কাওসার কি? তিনি বললেন, এটা একটি নহর, যা আল্লাহ আমাকে জান্নাতে দান করেছেন। তার পানি দুধের চেয়ে অধিক সাদা, মধুর চেয়ে অধিক মিষ্টি। সেখানে এমন পাখি রয়েছে, যেগুলোর ঘাড় উটের ঘাড়ের মত। ইমরান বললেন, এসব পাখি নিশ্চয়ই খুব মনোহর হবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সেগুলোর ভক্ষণকারীরা সেগুলোর চেয়ে অধিক মনোরম হবে।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أكل أهل الْجنَّة وشربهم وَغير ذَلِك
5722- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن طير الْجنَّة كأمثال البخت ترعى فِي شجر الْجنَّة فَقَالَ أَبُو بكر يَا رَسُول الله إِن هَذِه لطير ناعمة فَقَالَ أكلتها أنعم مِنْهَا قَالَهَا ثَلَاثًا وَإِنِّي لأرجو أَن تكون مِمَّن يَأْكُل مِنْهَا
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَلَفظه قَالَ سُئِلَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا الْكَوْثَر قَالَ ذَاك نهر أعطانيه الله يَعْنِي فِي الْجنَّة أَشد بَيَاضًا من اللَّبن وَأحلى من الْعَسَل فِيهِ طير أعناقها كأعناق الجزر قَالَ عمرَان هَذِه لناعمة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أكلتها أنعم مِنْهَا

হাদীসের তাখরীজ (সূত্র):

البخت بِضَم الْمُوَحدَة وَإِسْكَان الْخَاء الْمُعْجَمَة هِيَ الْإِبِل الخراسانية
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৭২২ | মুসলিম বাংলা