আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
হাদীস নং: ৫৭৮২
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পরিচ্ছেদ: আল্লাহ তা'আলার প্রতি জান্নাতবাসীদের দৃষ্টিপাতের বর্ণনা
৫৭৮২. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা জান্নাতবাসীদেরকে বলবেন, হে জান্নাতবাসীগণ। উত্তরে তারা বলবে, হে আমাদের রব। আমরা আপনার দরবারে হাজির, আপনার হুকুম পালনে সদাপ্রস্তুত এবং কল্যাণ আপনার হাতেই। তিনি জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? তারা বলবে, হে আমাদের প্রতিপালক। আমাদের কি হয়েছে যে, আমরা সন্তুষ্ট হব না, অথচ আপনি আমাদেরকে সেসব নিয়ামত দান করেছেন, যা আপনার কোন মাখলুককে আপনি দান করেন। নি। তারা আরও বলবে: আর এর চাইতে উৎকৃষ্ট আর কীই বা হতে পারে? তখন তিনি বলবেনঃ "আমি কি তোমাদেরকে এসবের চেয়ে উৎকৃষ্ট কিছু দান করব" তারা বলবে, এসবের চেয়ে উৎকৃষ্ট আর কি আছে? তিনি বলবেন, তোমাদের জন্য আমি আমার সন্তুষ্টি অবধারিত করে দিচ্ছি, সুতরাং আমি এরপর কখনও তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না।
(বুখারী, মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
(বুখারী, মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي نظر أهل الْجنَّة إِلَى رَبهم تبَارك وَتَعَالَى
5782- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن الله عز وَجل يَقُول لأهل الْجنَّة يَا أهل الْجنَّة فَيَقُولُونَ لبيْك رَبنَا وَسَعْديك وَالْخَيْر فِي يَديك فَيَقُول هَل رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لنا لَا نرضى يَا رَبنَا وَقد أَعطيتنَا مَا لم تعط أحدا من خلقك فَيَقُول أَلا أُعْطِيكُم أفضل من ذَلِك فَيَقُولُونَ وَأي شَيْء أفضل من ذَلِك فَيَقُول أحل عَلَيْكُم رِضْوَانِي فَلَا أَسخط عَلَيْكُم بعده أبدا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
জান্নাত এবং তার তামাম নি'আমতে বান্দাদেরকে দেয়ার পর পুনরায় তাদেরকে যে প্রশ্ন করবেন, "তোমরা কি সুখী ও সন্তুষ্ট" তা স্বয়ং এক পুরস্কার এবং তার সাথে সাথে চিরস্থায়ী সন্তুষ্ট থাকার উপহার এবং কখনও নারায না হওয়ার সুসংবাদ প্রদান করা যে কত বিরাট ইনাম এবং ইহসান এবং তখন জান্নাতবাসীগণ যে কত খুশী এবং সন্তুষ্ট হবেন তার এক বিন্দু পরিমাণ হাকীকতও যদি আমাদের পৃথিবীতে আমাদের অন্তরে ঢেলে দেয়া হত তাহলে দুনিয়ার কোন জিনিসের প্রতি আমাদের কোন আকর্ষণ থাকত না। অবশ্যই জান্নাত এবং তার যাবতীয় নি'আমত থেকে আল্লাহর সন্তুষ্টি অনেক উত্তম। ورضوان من الله اكبر
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)