আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২৬. অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা

হাদীস নং: ৫৭৮৩
অধ্যায়ঃ জান্নাত ও জাহান্নামের বর্ণনা
পূর্বে উল্লিখিত যেসব সুন্দর বিবরণ অন্তরে কল্পিত হয় অথবা বিবেক যার স্বীকৃতি দেয় জান্নাত ও জান্নাতবাসীগণ তার সর্বোচ্চ বিবরণেরও উর্ধ্বে এ প্রসঙ্গে বর্ণনা
৫৭৮৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা'আলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য সেসব নিয়ামত প্রস্তুত রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শুনেনি এবং কোন মানুষের অন্তরে যার কল্পনাও জাগে নি। যদি তোমরা চাও পড়ও
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ তাদের চোখ জুড়ানোর কি উপকরণ গোপন রাখা হয়েছে তা কেউ জানে না (৩২ঃ ১৭)।
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ (র) হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب صفة الجنة والنار
فصل فِي أَن أَعلَى مَا يخْطر على البال أَو يجوزه الْعقل من حسن الصِّفَات الْمُتَقَدّمَة فالجنة وَأَهْلهَا فَوق ذَلِك
5783- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله عز وَجل أَعدَدْت لعبادي الصَّالِحين مَا لَا عين رَأَتْ وَلَا أذن سَمِعت وَلَا خطر على قلب بشر واقرؤوا إِن شِئْتُم فَلَا تعلم نفس مَا أُخْفِي لَهُم من قُرَّة أعين السَّجْدَة 71

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

এটা হাদীসে কুদসী। যেসব হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) বলেন যে, আল্লাহ বলেছেন, অথচ তা কুরআন শরীফের অন্তর্গত নয় সেসব হাদীসকে হাদীসে কুদসী বলা হয়। আলোচ্য হাদীস এ ধরনের, এতে আল্লাহর নেক বান্দাহদের জন্য সুসংবাদ রয়েছে যে, আখিরাতের যিন্দেগীতে তারা এমন উচ্চমানের জিনিস লাভ করবে যা দুনিয়াতে কোন লোক কখনও পায়নি, কোন চোখ তা দেখেনি, কোন কান তার বিবরণ শুনেনি এবং কোন মানুষের হৃদয় তার কল্পনাও করতে পারেনি। অধিকন্তু এতে বান্দাহদের জন্য আল্লাহর ভালবাসা এবং রহম করম পরিপূর্ণ শব্দাবলী «أَعْدَدْتُ لِعِبَادِي» (আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন জিনিস তৈরী করে রেখেছি) রয়েছে। বান্দাহগণ কুরবান হোন দয়ালু প্রভুর এ রহম করমের জন্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৫৭৮৩ | মুসলিম বাংলা