মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৩১
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭২৭) আবূ মাসউদ থেকেই আরও বর্ণিত যে, তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (সা) আমাদের নিকট আসলেন। আমরা তখন সা'দ ইবন উবাদা (রা)-এর মজলিসে ছিলাম। তখন বিশর ইবন সা'দ (রা) তাঁকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল! আল্লাহ আমাদেরকে আপনার উপর দরূদ পাঠ করার আদেশ দিয়েছেন। আমরা কিভাবে আপনার উপর দরূদ পাঠ করব? আবু মাসউদ বলেন, তখন রাসুলুল্লাহ্ (সা) চুপ রইলেন। এমনকি আমরা কামনা করতে লাগলাম যে, তাঁকে যদি এ বিষয়ে জিজ্ঞেস করা না হত। (তাহলে খুবই ভাল হত।) অতঃপর রাসূলুল্লাহ (সা) বললেন, তোমরা বলবে-
اللَّهُمَّ صَلَّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ وَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي العَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
আর সালাম প্রেরণের নিয়ম তো তোমাদের জানাই আছে।
(মুসলিম ও অন্যান্য।)
اللَّهُمَّ صَلَّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ وَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي العَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ
আর সালাম প্রেরণের নিয়ম তো তোমাদের জানাই আছে।
(মুসলিম ও অন্যান্য।)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(731) - وعنه أيضًا قال: أتانا رسول الله صلى الله عليه وسلم في مجلس سعد بن عبادة فقال له بشر بن سعد: أمرنا الله أن نصلي عليك (1) يا رسول الله فكيف نصلي عليك؟ قال: فسكت رسول الله صلى الله عليه وسلم حتى تمنينا أنه لم يسأله، ثم قال: قولوا: اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم (2)، وبارك على محمد كما باركت على آل إبراهيم في العالمين، إنك حميد مجيد، والسلام كما قد علمتم.