মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৩২
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ শেষ তাশাহহুদের পর নবী করীম (সা) ও তাঁর পরিজনদের উপর দরূদ পাঠ প্রসঙ্গে বর্ণিত হাদীসসমূহ
(৭২৮) আমর ইবন মালিক (রা) আল জানবী থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ (সা)-এর সাহাবী ফাযালা ইবন্ উবায়দকে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তিকে সালাতে দু'আ করতে শুনলেন। সে (দু'আয়) আল্লাহকে স্মরণ করল না এবং রাসূলুল্লাহ্ (সা)-এর উপর দরূদও পড়ল না। সে তা খুব তাড়াতাড়ী করে ফেলেছে, অতঃপর রাসুল (সা) তাঁকে ডাকলেন এবং তাঁকে ও অন্যদেরকে বললেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করবে, তখন সে তাঁর প্রভুর প্রশংসা ও গুণাবলী দ্বারা তা শুরু করবে। তারপর নবী করীম (সা)-এর উপর দরূদ পাঠ করবে। এরপর যা ইচ্ছা দু'আ করবে।
(নাসায়ী, আবু দাউদ, ইবন হাব্বান, বাইহাকী, হাকিম, তিরমিযী। তিরমিযী হাদীসটিকে সহীহ্ বলে উল্লেখ করেছেন। আর হাকিম হলেন, হাদীসটি সহীহ, মুসলিমের শর্তে উত্তীর্ণ।)
(নাসায়ী, আবু দাউদ, ইবন হাব্বান, বাইহাকী, হাকিম, তিরমিযী। তিরমিযী হাদীসটিকে সহীহ্ বলে উল্লেখ করেছেন। আর হাকিম হলেন, হাদীসটি সহীহ, মুসলিমের শর্তে উত্তীর্ণ।)
كتاب الصلاة
3 - باب ما جاء في الصلاة على النبي صلى الله عليه وسلم عقب التشهد الأخير وكذا آله
(732) عن عمرو بن مالك الجنبي أنه سمع فضالة بن عبيد صاحب رسول الله صلى الله عليه وسلم يقول: سمع رسول الله صلى الله عليه وسلم رجلاً يدعو في الصلاة ولم يذكر الله عز وجل ولم يصل على النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم: عجل هذا (4). ثم دعاه فقال له ولغيره: إذا صلى أحدكم فليبدأ بتحميد ربه وثناءه عليه (5) ثم ليصل على النبي صلى الله عليه وسلم ثم ليدع بعد بما شاء