মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৬৯
নামাযের অধ্যায়
৪. পরিচ্ছেদ: সালাতের পরে ইমামের অপেক্ষার সময়ের পরিমাণ এবং তার ডান বা বাম দিকে মুখ ফিরানো জায়েয হওয়া প্রসঙ্গে
(৭৬৫) আমর ইবন্ শু'য়াইব তাঁর পিতা থেকে এবং তাঁর পিতা তাঁর দাদার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে সালাত আদায় করতে এবং (সালাত শেষে) তাঁর ডান ও বাম দিকে ফিরতে দেখেছি এবং আমি তাঁকে খালি পায়ে ও জুতা পরিহিত অবস্থায় সালাত আদায় করতেও দেখেছি। তা ছাড়া তাঁকে দাঁড়িয়ে এবং বসে পানি পান করতেও দেখেছি।
(আবু দাউদ, ইবন মাজাহ, বাইহাকী, হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
4 - باب مقدار مكث الإمام عقب الصلاة وجواز انحرافه عن اليمين أو الشمال
(769) - عن عمرو بن شعيب عن أبيه عن جده قال: رأيت رسول الله صلى الله عليه وسلم يصلي ينفتل عن يمينه وعن شماله، ورأيته يصلي حافيًا ومنتعلاً، ورأيته يشرب قائمًا وقاعدًا.

হাদীসের ব্যাখ্যা:

উল্লিখিত হাদীছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বর্ণিত হয়েছে যে, তিনি দাঁড়িয়ে পানি পান করেছেন। সুতরাং এ হাদীছের দ্বারা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে, দাঁড়িয়ে পানি পান করা জায়েয। হারাম বা গুনাহ নয়। কারও কারও ধারণা ছিল দাঁড়িয়ে পান করা হারাম। হযরত আলী রাযি. তা রদ করার জন্য দাঁড়িয়ে পান করেছিলেন। তবে এ কথা ঠিক যে, উত্তম ও সুন্নত হল বসে পান করা।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

দাঁড়ানো অবস্থায় পানি পান করা যেতে পারে, যদিও সুন্নত হল বসে পান করা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান