আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২২. অধ্যায়ঃ শিষ্টাচার

হাদীস নং: ৪৩৮৬
অধ্যায়ঃ শিষ্টাচার
কল্যাণকর কথাবার্তা ব্যতীত নীরবতা অবলম্বন করার প্রতি অনুপ্রেরণা এবং অধিক বাক্যালাপের প্রতি ভীতি প্রদর্শন
৪৩৮৬. নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: বান্দা কখনো কখনো স্বাভাবিকভাবে এমন কথা বলে, যা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে যায়। আর এর বিনিময়ে আল্লাহ্ তাকে জান্নাতে উচ্চমর্যাদা দান করবেন। আবার কখনো কখনো বান্দা স্বাভাবিকভাবে এমন কথা বলে, যা আল্লাহর ক্রোধের কারণ হয়ে যায়। আর এর বিনিময়ে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন।
(মালিক, বুখারী (র) নিজ শব্দে, নাসাঈ ও হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেন: হাদীসটি ইমাম মুসলিমের শর্তানুযায়ী সহীহ্। তাঁর শব্দমালা এরূপ: বান্দা কোন কোন সময় এমন কথা বলে, যার ভয়াবহ পরিণতি সম্পর্কে সে চিন্তাও করে না অথচ পরিণামে সে জাহান্নামের সত্তর হাজার বছরের দূরত্বে গভীরতায় পৌছবে" এবং বায়হাকী ও বায়হাকীর শব্দমালা এরূপ: "রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: বান্দা কখনো কখনো রসনা দ্বারা এমন আছাড় খায়, যা পায়ের আছাড় থেকেও ভয়াবহ"।)
كتاب الأدب
التَّرْغِيب فِي الصمت إِلَّا عَن خير والترهيب من كَثْرَة الْكَلَام
tahqiqতাহকীক: