মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩০৮
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: জামাতের গুরুত্ব ও তৎপ্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
(১৩০৪) আবূ মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন তোমাদের একজনকে ইমাম বানিয়ে দিবে। আর ইমাম যখন পড়বে তখন তোমরা চুপ থাকবে।
(মুসলিম ইত্যাদি।)
كتاب الصلاة
(3) باب ما جاء فى تأكيدها والحث عليها
(1308) عن أبى موسي (الأشعريِّ) رضى الله عنه قال علَّمنا رسول الله صلى الله عليه وسلم قال إذا قمتم إلى الصَّلاة فليؤمَّكم أحدكم، وإذا قرأ الإمام فأنصتوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান