মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩০৯
নামাযের অধ্যায়
(৩) অনুচ্ছেদ: জামাতের গুরুত্ব ও তৎপ্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
(১৩০৫) মা'দান ইবন আবূ তালহা আল ইয়ামারী থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবু দারদা (রা) বললেন, তোমার বাড়ী কোথায়? রাবী বলেন, আমি বললাম, হিমছ-এর নিকট একটি গ্রামে। তিনি বললেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, এমন কোন গ্রাম থাকতে পারে না সেখানে তিনজন লোক থাকবে অথচ সেখানে আযান হবে না এবং সালাতের ইকামাত হবে না (অর্থাৎ জামাত হবে না) তবে শয়তান তাদের উপর সওয়ার হবে। অতএব, জামাত তোমার জন্য জরুরী, কেননা পাল থেকে বিচ্ছিন্ন ছাগীকে বাঘ খেয়ে ফেলে।
(আবু দাউদ, নাসায়ী, ইবন খুযাইমা, ইবন্ হিব্বান ও মুস্তাদরাকে হাকীম। তিনি বলেন। এর সনদ সহীহ, নববীও হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন।)
كتاب الصلاة
(3) باب ما جاء فى تأكيدها والحث عليها
(1309) عن معدان بن أبى طلحة اليعمرىِّ قال قال لى أبو الدَّرداء رضي الله عنه أين مسكنك؟ قال قلت فى قريةٍ دون حمص، قال سمعت رسول الله صلى االله عليه وسلم يقول مامن ثلاثةٍ فى قريةٍ لا يؤذَّن ولا تقام فيهم الصَّلاة إلاَّ استحوذ عليهم الشَّيطان فعليك بالجماعة فإنَّ الذِّنب يأكل القاصية
tahqiqতাহকীক:তাহকীক চলমান