মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩১৪
নামাযের অধ্যায়
৪। অনুচ্ছেদ: জামা'আতের সালাত বিশেষত ইশা এবং ফজরের জামা'আতে অংশগ্রহণে বিমুখ ব্যক্তির ওপর কঠোরতা আরোপ প্রসঙ্গে
(১৩১০) ইবন উম্মে মাকতুম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল (ﷺ) মসজিদে আসলেন, তখন মুসল্লী সংখ্যা কম দেখতে পেলেন। তিনি বললেন, আমার ইচ্ছা হয় সমবেত মুসল্লীদের জন্য একজন ইমাম ঠিক করে দেই আর আমি যারা জামা'আতে আসে নি তাদের বাড়িতে বেরিয়ে পড়ি এবং তা জ্বালিয়ে দেই। তখন ইবন উম্মে মাকতুম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মসজিদ এবং আমার বাড়ির মাঝখানে কিছু খেজুর গাছ ও অন্য গাছ আছে। আমি সব সময় এমন লোক পাই না যে আমাকে মসজিদে পৌছিয়ে দিবে। আমি কি আমার গৃহে সালাত আদায় করতে পারি? রাসূল (ﷺ) জিজ্ঞেস করলেন, তুমি কি আযান শুনতে পাও? ইবন উম্মে মাকতুম বললেন, হ্যাঁ। রাসূল (ﷺ) বললেন, তাহলে তুমি জামা'আতে হাযির হবে*।
*উক্ত সাহাবী অন্ধ ছিলেন বিধায় মসজিদে যেতে তার সাহায্যকারী প্রয়োজন হত।
(সহীহ ইবনে খুযাইমা ও হাকেম। তিনি বলেন, এর সনদ সহীহ। যাহাবী তার অভিমত সমর্থন করেননি)
*উক্ত সাহাবী অন্ধ ছিলেন বিধায় মসজিদে যেতে তার সাহায্যকারী প্রয়োজন হত।
(সহীহ ইবনে খুযাইমা ও হাকেম। তিনি বলেন, এর সনদ সহীহ। যাহাবী তার অভিমত সমর্থন করেননি)
كتاب الصلاة
(4) باب ما جاء فى التشديد على من تخلف عن الجماعة خصوصا العشاء والفجر
(1314) عن عبد الله بن شدَّاد بن الهاد عن ابن أم مكتومٍ رضى الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم أتي المسجد فرأى فى القوم رقَّةً فقال إنَّى لأهمُّ أن أجعل للنَّاس إمامًا أخرج فلا أقدر على إنسانٍ يتخلًف عن الصَّلاة في بيته إلاَّ أحرقته عليه، فقال ابن أمِّ مكتومٍ يا رسول الله إنَّ بينى وبين المسجد نخلًا وشجرًا ولا أقدر على قائدٍ كلَّ ساعةٍ، أيسعنى أن أصلِّى فى بيتى؟ قال أتسمع الإقامة؟ قال نعم، قال فأتها