মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩১৬
নামাযের অধ্যায়
৪। অনুচ্ছেদ: জামা'আতের সালাত বিশেষত ইশা এবং ফজরের জামা'আতে অংশগ্রহণে বিমুখ ব্যক্তির ওপর কঠোরতা আরোপ প্রসঙ্গে
(১৩১২) উক্ত আবূ হুরায়রা (রা) থেকে আরও বর্ণিত, রাসূল (ﷺ) মসজিদে আসলেন, অপর এক বর্ণনায় আছে তিনি ইশার সালাতের জন্য মসজিদে প্রবেশ করলেন, সেখানে অল্প কিছু লোককে এদিক-সেদিক বিচ্ছিন্ন অবস্থায় হালকাবদ্ধ জড়ো অবস্থায় দেখতে পেলেন। বর্ণনাকারী বলেন, তখন রাসূল (ﷺ) প্রচণ্ড ক্রোধান্বিত হলেন। তাঁকে এত বেশী ক্রোধান্বিত হতে আমরা আর কখনো দেখি নি। রাসূল (ﷺ) বললেন, আমার ইচ্ছা হয় কোন একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে- তাদের অন্বেষণে বেরিয়ে পড়ি, যারা জামা'আতে আসে নি। অতঃপর তাদের বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দেই।
(হাদীসটি শব্দাবলী সমেত অন্যত্র পাওয়া যায়নি। তবে এর রাবীগণ নির্ভরযোগ্য, পূর্বের হাদীসগুলো একে শক্তিশালী করছে।)
كتاب الصلاة
(4) باب ما جاء فى التشديد على من تخلف عن الجماعة خصوصا العشاء والفجر
(1316) وعنه أيضًا قال جاء رسول الله صلى الله عليه وسلم إلى المسجد "وفى رواية دخل رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم المسجد صلاة العشاء" فرآهم عزين متفرِّقين قال فغضب غضبًا شديدًا ما رأيناه غضب غضبًا أشد منه، قال والله لقد هممت أن آمر رجلًا يؤمُّ النَّاس ثمَّ أتتبَّع هؤلاء الَّذين يتخلَّفون عن الصًّلاة فى دورهم فأحرَّقها عليهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান