মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩১৭
নামাযের অধ্যায়
৪। অনুচ্ছেদ: জামা'আতের সালাত বিশেষত ইশা এবং ফজরের জামা'আতে অংশগ্রহণে বিমুখ ব্যক্তির ওপর কঠোরতা আরোপ প্রসঙ্গে
(১৩১৩) উক্ত আবু হুরায়রা (রা) থেকে আরও বর্ণিত, তিনি বলেন, একদা এক রাত্রিতে রাসূল (ﷺ) ইশার সালাতকে বিলম্বিত করলেন, এমনকি রাত্রির এক তৃতীয়াংশ বা তার কাছাকাছি সময় প্রায় অতিবাহিত হয়ে গেলো। আবু হুরায়রা (রা) বলেন, অতঃপর রাসূল (ﷺ) (মসজিদে) আসলেন এবং খুব কম সংখ্যক মানুষকে উপস্থিত পেলেন, যারা ছিলেন ইতস্তত বিক্ষিপ্ত হালকাবদ্ধ। তখন তিনি প্রচণ্ডভাবে রেগে গেলেন। বললেন, যদি কোন গ্রাম্য লোক লোকদেরকে (সামান্য) এক টুকরা গোশত বা ছাগলের পায়ের দু'টো খুড়ার জন্যও দাওয়াত দেয় তবে তারা তা গ্রহণ করে (সেখানে হাযির হয়)। অথচ তারা এই সালাত (জামা'আত) থেকে বিরত থাকে। আমার ইচ্ছা হয় যে, কোন একজনকে এমন নির্দেশ দেই যে, যারা এই জামা'আত থেকে বিমুখ রয়েছে ঐ সকল গৃহবাসীকে খুঁজে বের করে অতঃপর তাদের বাড়ীশুদ্ধ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
(ইবনে হাজার বলেন, হাদীসটি, সিরাজ ও ইবন্ হিব্বান একই সনদে বর্ণনা করেছেন। আমার মতে হাদীসটির সনদ উত্তম।)
كتاب الصلاة
(4) باب ما جاء فى التشديد على من تخلف عن الجماعة خصوصا العشاء والفجر
(1317) وعنه رضي الله عنه أنَّ رسول الله صلى الله عليه وسلم أخَّر العشاء الآخرة ذات ليلة حتَّى كاد يذهب ثلث اللَّيل أو قرابه قال ثمَّ جاء وفي النَّاس رقَّةٌ وهم عزون فغضب غضبًا شديًدا، ثمَّ قال او أنَّ رجلًا بدا النَّاس إلى عرقٍ أو مر ماتين لأجابوا له، وهم يتخلَّفون عن هذه الصَّلاة، لقد هممت أن آمر رجلًا فيتخلَّف على أهل هذه الدُّور الَّذين يتخلَّفون عن هذه الصَّلاة فأحرِّقها عليهم بالنِّيران
tahqiqতাহকীক:তাহকীক চলমান