মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৪৮
নামাযের অধ্যায়
(চার) আযান ইকামত ব্যতিরেকে খুৎবার পূর্বে দু'রাকাত ঈদের সালাত আদায় সম্পর্কিত পরিচ্ছেদ
(১৬৪৪) জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাদেরকে নিয়ে আযান-ইকামত ছাড়াই ঈদুল ফিতর ও ঈদুল আযহার সালাত আদায় করলেন। এরপরে আমাদের উদ্দেশ্যে খুৎবা প্রদান করলেন। খুৎবা শেষে তিনি মহিলাদের নিকট গমন করলেন। তাঁর সাথে তখন বিলাল (রা) ছাড়া অন্য কেউ ছিলেন না। রাসূল (ﷺ) মহিলাদেরকে দান-সাদকাহ প্রদান করার ব্যাপারে আদেশ করলেন। রাসূল (ﷺ)-এর আদেশে মহিলারা তাঁদের কানের দুল ও হাতের আংটি বিলাল (রা)-এর কাছে সাদকাহ হিসেবে হস্তান্তর করতে লাগলেন।
(সহীহুল বুখারী, সহীহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনান আন-নাসায়ী, সুনান আল-বায়হাকী।)
كتاب الصلاة
(4) باب صلاة العيد ركعتين قبل الخطبة بغير أذان ولا إقامة - واتخاذ سترة أمام الإمام فى المصلَّى
(1648) عن جابر بن عبد الله رضى الله عنهما قال صلَّى بنا رسول الله (صلى الله عليه وسلم) فى العيدين بغير أذانٍ ولا إقامةٍ ثمَّ خطبنا ثمَّ نزل فمشى إلى النِّساء ومعه بلالٌ ليس معه غيره، فأمرهنَّ بالصدقة فجعلت المرأة تلقي تومتها (1) وخاتمها إلى بلالٍ (رضى الله عنه)
tahqiqতাহকীক:তাহকীক চলমান