মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৪৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : অভিভাবকের অনুমতি ছাড়া কোন নারীর বিয়ে গ্রহণযোগ্য নয়। আর মনিবের অনুমতি ছাড়া গোলামের বিয়ে প্রসঙ্গ।
৪৬। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে গ্রহণযোগ্য নয়। যার কোন অভিভাবক নেই শাসক তার অভিভাবক।
(ইবন হিব্বান, হাকিম। তাঁরা হাদীসটিকে সহীহ বলেছেন, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ। হাকিম মুস্তাদরকে হাদীসটিকে একাধিক বর্ণনাসূত্রে উল্লেখ করেছেন এবং এর বর্ণনাকারী ত্রিশজন সাহাবী (রা)-এর তালিকা দিয়েছেন। সেই সঙ্গে এর সহীহ হওয়া সম্পর্কে ইমামগণের রায় উল্লেখ করেছেন।)
كتاب النكاح
باب لا نكاح إلا بولى وما جاء فى زواج العبد بغير إذن سيده
عن ابن عباس (2) عن النبى صلى الله عليه وسلم قال لا نكاح إلا بولى (3) والسلطان ولى من لا ولى له
tahqiqতাহকীক:তাহকীক চলমান