মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৪৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : অভিভাবকের অনুমতি ছাড়া কোন নারীর বিয়ে গ্রহণযোগ্য নয়। আর মনিবের অনুমতি ছাড়া গোলামের বিয়ে প্রসঙ্গ।
৪৭। আবূ মূসা আশআরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে গ্রহণযোগ্য নয়। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) মাইমুনা বিনতে হারিস (রা)-কে বিয়ের প্রস্তাব দেন। তিনি আব্বাস (রা) কে নবী (ﷺ) এর সংগে তার বিয়ে সম্পন্ন করার দায়িত্ব দেন। সুতরাং তিনি নবী (ﷺ) -এর সংগে তার বিয়ে সম্পন্ন করেন।
(আবু ইয়ালা। হাদীসটির সনদে একজন রাবী হাজ্জাজ ইবন আরতাহ, যিনি মুদাল্লিস। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবূ হুরায়রা (রা) এর মওকুফ হাদীসটি এর শাহেদ)
তাতে আছে,

ليس للنساء في عقدة النكاح شيء، جعلت ميمونة أمرها إلى أم الفضل، فجعلته أم الفضل إلى العباس، فأنكحها رسول الله صلى الله عليه وسلم

"বিবাহে মহিলাদের কোন কর্তৃত্ব নেই। মায়মুনা (রা) তাঁর বিবাহের দায়িত্ব উম্মে ফাযল্ (রা)-কে অর্পন করেন। উম্মে ফাযল (রা) তা আব্বাস (রা) কে অর্পণ করেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সংগে তার বিবাহ সম্পন্ন করেন।
(তাবারানী, আল মু'জামুল কাবীর এবং আল মু'জামুল আউসাতে হাদীসটিকে বর্ণনা করেছেন। হাদীসটি হাসান।)
كتاب النكاح
باب لا نكاح إلا بولى وما جاء فى زواج العبد بغير إذن سيده
عن أبى بردة (4) عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا نكاح إلا بولى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৭ | মুসলিম বাংলা