মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৫৩
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কুমারীকে তার অনিচ্ছায় বিবাহ দান এবং অকুমারীর বিয়ের বিষয়ে তার অনুমতি গ্রহণ।
৫৩। আদী কিন্দী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মহিলাদের সাথে তাদের বিয়ে সম্পর্কে পরামর্শ করবে। উপস্থিত সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! কুমারী লজ্জাবোধ করে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, অকুমারী তার নিজের ব্যাপারে জবানী মতামত জানাবে। আর কুমারীর সম্মতি হল তার চুপ থাকা।
(ইবন মাজাহ, বায়হাকী। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। তবে বূসীরী 'যাওয়াইদে ইবন মাজা'তে বলেছেন, আদী এবং তাঁর পিতা আদী কিন্দী (রা)-এর মধ্যে উরস ইবন উমাইয়া আছেন যার থেকে আদী হাদীসটি শুনেছেন। অথচ তাঁর নাম সনদে উল্লেখ করা হয়নি। তবে এর সহীহ শাহেদ সমূহ রয়েছে।)

كتاب النكاح
باب ما جاء فى إجبار البكر واستئمارالثيب
عن عدي بن عدي الكندي (1) عن أبيه عن رسول الله صلى الله عليه وسلم قال أشيروا على النساء فى أنفسهن (2) فقالوا إن البكر تستحى يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم الثيب تعرب عن نفسها بلسانها (3) والبكر رضاها صمتها