মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৫৫
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কুমারীকে তার অনিচ্ছায় বিবাহ দান এবং অকুমারীর বিয়ের বিষয়ে তার অনুমতি গ্রহণ।
৫৫। হযরত আয়েশা (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন তার কোন মেয়েকে বিয়ে দিতে চাইতেন তখন তার কক্ষের পর্দার সামনে এসে বসে তাঁর মেয়ের এবং যে পুরুষ তাকে বিয়ে করতে চাচ্ছে তার নাম উল্লেখ করে বলতেন: অমুক অমুককে স্মরণ করছে। সে নীরব থাকলে তিনি তাঁকে তাঁর সাথে বিয়ে দিতেন। আর যদি সে তাকে বিয়ে করতে অপছন্দ করত তাহলে পর্দায় টোকা মারত। সে তাতে টোকা মারলে তিনি তাকে তার সাথে বিয়ে দিতেন না।
(আবূ ইয়ালা। হাদীসটির সনদে আইউব ইবন উতবাহ আছেন। হাফিয ইবন হাজার "তাকরীবে" তাঁকে দূর্বল বর্ণনাকারী বলেছেন।)
(আবূ ইয়ালা। হাদীসটির সনদে আইউব ইবন উতবাহ আছেন। হাফিয ইবন হাজার "তাকরীবে" তাঁকে দূর্বল বর্ণনাকারী বলেছেন।)
كتاب النكاح
باب ما جاء فى إجبار البكر واستئمارالثيب
وعنها أيضا (7) قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا أراد أن يزوج شيئا من بناته جلس إلى خدرها (8) فقال ان فلانا يذكر فلانة يسميها ويسمى الرجل الذى يذكرها، فان هى سكتت زوّجها، وإن كرهت نقرت الستر (9) فاذا نقرته لم يزوجها