মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৫৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : কুমারীকে তার অনিচ্ছায় বিবাহ দান এবং অকুমারীর বিয়ের বিষয়ে তার অনুমতি গ্রহণ।
৫৬। আয়েশা (রা)-এর আযাদ করা ক্রীতদাস যাকওয়ান (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা) কে বলতে শুনেছি: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কুমারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম যাকে তার পরিবার পরিজন বিয়ে দিতে চাচ্ছে, তার বিয়ে সম্পর্কে তার অনুমতি গ্রহণ করা হবে কিনা? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার অনুমতি গ্রহণ করতে হবে। আয়েশা (রা) বলেন, আমি তাকে বললাম, সে লজ্জাবোধ করে এবং নীরব থাকে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে চুপ থাকলে তা তার অনুমতি।
(বুখারী, মুসলিম, বায়হাকী এবং অন্যরা)
كتاب النكاح
باب ما جاء فى إجبار البكر واستئمارالثيب
عن ذكوان مولى عائشة (10) قال سمعت عائشة تقول سألث رسول الله صلى الله عليه وسلم عن الجارية ينكحها أهلها أتستأمر أم لا؟ فقال رسول الله صلى الله عليه وسلم تستأمر، قالت عائشة فقلت له فانها تستحى فتسكت، فقال رسول الله صلى الله عليه وسلم فذلك إذنها إذا هي سكتت
tahqiqতাহকীক:তাহকীক চলমান