মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৮৮
বিবাহ অধ্যায়
মোহরানা সংক্রান্ত পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ: অল্প বা বেশি মোহরানায় বিয়ে করা জায়েয, তবে তাতে মধ্যপন্থা অবলম্বন মুস্তাহাব।
পরিচ্ছেদ: অল্প বা বেশি মোহরানায় বিয়ে করা জায়েয, তবে তাতে মধ্যপন্থা অবলম্বন মুস্তাহাব।
৮৮। আবূ সালামা ইবন আব্দুর রহমান (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা) কে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ)-এর মোহরানা কত ছিল? তিনি বললেন, তাঁর স্ত্রীদের জন্য তাঁর মোহরানা বারো আউন্স এবং এক নশ ছিল। তিনি বললেন, তুমি কি জান নশ কি? আমি বললাম, না, তিনি বললেন, এক আউন্সের অর্ধেক। সর্বমোট পাঁচশত দিরহাম। এ হল রাসূলুল্লাহ (ﷺ)-এর মোহরানা।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, শাফিয়ী, ইবন মাজাহ, বায়হাকী)
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, শাফিয়ী, ইবন মাজাহ, বায়হাকী)
كتاب النكاح
أبواب الصداق
باب جواز التزويج على القليل والكثير واستحباب القصد فيه
باب جواز التزويج على القليل والكثير واستحباب القصد فيه
عن أبي سلمة بن عبد الرحمن (2) قال سألت عائشة كم كان صداق رسول الله صلى الله عليه وسلم؟ قالت كان صداقة لأزواجه اثنتي عشرة أوقية ونشا (3) قالت أتدري ما الش؟ قلت لا، قالت نصف أوقية قتلك خمسمائة درهم فهذا أصداق رسول الله صلى الله عليه وسلم