মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৯০
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: যে ব্যক্তি আযাদ করাকে এবং কুরআনের কিছু অংশ শিক্ষা দেয়াকে মোহরানা নির্ধারণ করে।
৯০। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) সফিয়্যা বিনতে হুয়াই (রা)-কে আযাদ করেন, আর তাঁর আযাদীকে তার মোহরানা নির্ধারণ করেন।
(নাসাঈ, তিরমিযী। তিনি বলেছেন, আনাস (রা)-এর হাদীস হাসান সহীহ।)
كتاب النكاح
باب من جعل العتق صداقاً وكذلك تعليم بعض القرآن
عن أنس بن مالك (7) أن رسول الله صلى الله عليه وسلم أعتق صفية (8) بنت يحيي وجعل عتقها صداقها
tahqiqতাহকীক:তাহকীক চলমান