মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ৯৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : স্বামী কর্তৃক স্ত্রীকে এবং তার অভিভাবকদেরকে হাদিয়া দেয়া।
৯৭। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি মোহরানা নির্ধারণ বা কোন বস্তু দেয়ার ওয়াদা সাপেক্ষে কোন মহিলার লজ্জাস্থানকে হালাল করে নেয়া হয়, তাহলে তা তার প্রাপ্য। আর বিয়ে সম্পন্ন হওয়ার পর যা দিয়ে স্ত্রীর পিতা বা তার ভাই বা অভিভাবককে সম্মানিত করা হয় তা (যাকে দেওয়া হয়) তারই প্রাপ্য। আর কোন ব্যক্তি তার মেয়ে । হাদীসটির সনদ দুর্বল। এর পূর্ববর্তী হাদীস একে শক্তিশালী করে।)
كتاب النكاح
باب حكم التحكيم هدايا الزوج للمرأة وأوليائها
عن عائشة رضي الله عنها (9) قالت قال رسول الله صلى الله عليه وسلم ما استحل به فرج المرأة من مهر أو عدة فهو لها، وما أكرم به أبوها أو أخوها أو وليها بعد عقد النكاح فهو له، وأحق ما أكرم به الرجل ابنته وأخته