মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৯৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যৌতুক প্রসঙ্গ।
৯৮। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফাতেমা (রা)-কে তাঁর বিয়ের সময় দিয়েছিলেন একাট ঝালর বিশিষ্ট চাদর, একটি মশক এবং একটি চামড়ার বালিশ, যার পুর ছিল ইযখির ঘাসের।
তাঁর থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রেও অনুরূপ বর্ণিত আছে।
তাঁর থেকে তৃতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন ফাতেমা (রা)-কে বিয়ে দেন তখন তাঁর সাথে একটি ঝালর যুক্ত কাপড়, একটি চামড়ার বালিশ যার ভরাট ছিল খেজুর গাছের আঁশ, দু'টি জাঁতা, একটি মশক এবং দু'টি কলস পাঠান।
(নাসাঈ, ইবন মাজাহ, হাকিম। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب ما جاء في الجهاز
عن علي رضي الله عنه (1) قال جهز رسول الله صلى الله عليه وسلم فاطمة في خميل (2) وقربة ووسادة أدن وحشوها ليف الإذخر (عنه من طريق ثان) (3) مثله وفيه ووسادة آدم وحشوها أذخر قال أبو سعيد (4) ليف (وعنه من طريق ثالث) (5) أن رسول الله صلى الله عليه وسلم لما زوجه فاطمة بعث معها بخميلة ووسادة من أدم وحشوها ليف ورحيين (6) وجرتين

হাদীসের ব্যাখ্যা:

আমাদের দেশের অধিকাংশ আলিম আলোচ্য হাদীসের অর্থ এটাই বুঝেন ও বর্ণনা করেন যে, এসব জিনিস (চাদর, মশক, বালিশ) রাসুলুল্লাহ ﷺ স্বীয় কন্যা সাইয়িদা ফাতিমা (রা)-এর বিবাহকালে جهيز (উপঢৌকন) হিসাবে দিয়েছিলেন। তবে যাচাইকৃত কথা হচ্ছে, তখন আরবদেশে বিয়ের সময় কন্যাকে 'উপঢৌকন' হিসাবে কিছু প্রদানের প্রথা ছিল না, বরং চিন্তাও করা হত না এবং উপঢৌকন শব্দও ব্যবহৃত হত না। সে সময়ের বিয়েসমূহের ধারাবাহিকতায় কখনো এর উল্লেখ থাকত না। সাইয়িদা ফাতিমা (রা) ছাড়া হুজুর ﷺ-এর অন্যান্য কন্যাগণের বিবাহের ধারাবাহিকতায় কোথাও কোন প্রকার উপঢৌকনের উল্লেখ আসেনি। হাদীসের শব্দ جهيز এর অর্থ পরিভাষাগত উপঢৌকন নয়, বরং অত্যাবশ্যকীয় জিনিসের ব্যবস্থা ও বন্দোবস্ত করে দেয়া। আর হযরত ফাতিমা (রা)-এর জন্য হুজুর ﷺ এসব জিনিসের বন্দোবস্ত হযরত আলী (রা)-এর অভিভাবক হিসাবে নিজের পক্ষ হতে এবং নিজেরই পয়সায় করেছিলেন। কেননা এই সব প্রয়োজনীয় দ্রব্যাদি তাঁর ঘরে ছিল না। বর্ণনাসমূহ থেকে ইহা পূর্ণরূপে বিস্তারিত অবগত হওয়া যায়। বস্তুত সেটা পরিভাষাগত উপঢৌকন (যৌতুক) ছিল না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান