মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ৯৯
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : যৌতুক প্রসঙ্গ।
৯৯। উম্মে সালামা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)র যখন তাঁকে বিয়ে করেন তখন তাঁকে বললেন, আমি তোমাকে তোমার বোনদেরকে (সতীনদেরকে) যা দিয়েছি তা থেকে থেকে কোন কিছু কম দিবনা। তিনি তাঁকে দু'টি জাতা, একটি কলস এবং একটি বালিশ দেন, যার ভরাট ছিল খেজুর গাছের বাকল।
(হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশ। যা নবী (ﷺ)-এর জীবন চরিত্রের পর্বে 'চতুর্থ হিজরীতে' 'উম্মে সালামা (রা)-কে বিবাহ' শীর্ষক পরিচ্ছেদে উদ্ধৃত হবে।)
كتاب النكاح
باب ما جاء في الجهاز
عن أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال لها حينما تزوجها أما أتى لا أنقصك مما أعطيت أخواتك (2) رحيين وجرة ومرفقة (3) من أدم حشوها ليف
tahqiqতাহকীক:তাহকীক চলমান