মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১১১
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ : সৎ মাকে বিয়েকারী সম্পর্কে যা বর্ণিত হয়েছে।
১১১। বারা' ইবন আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদল লোক আমাদের পাশ থেকে যাচ্ছিল। আমরা বললাম, আপনারা কোথায় যাচ্ছেন? তাঁরা বললেন, জনৈক ব্যক্তি তার সৎমায়ের সাথে সহবাস করে। তাই রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে তাকে হত্যা করার জন্য পাঠিয়েছেন।
(হাকিম, আবূ দাউদ এবং অন্যরা। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب النكاح
باب ما جاء فيمن تزوج امرأة أبيه
عن البراء بن عازب (7) قال مر بنا ناس منطلقون فقلنا أين تذهبون فقالوا بعثنا رسول الله صلى الله عليه وسلم إلى رجل يأتي امرأة أبيه أن نقتله
tahqiqতাহকীক:তাহকীক চলমান