মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১১২
বিবাহ অধ্যায়
দুধ পান করার দ্বারা বিবাহ হারাম হওয়া প্রসঙ্গ

পরিচ্ছেদ : দুধ পানের কারণে তারা হারাম হয়ে যায়, যারা বংশীয় কারণে হারাম।
১১২। আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি কি আপনাকে কুরায়শ বংশের অধিকতর সুন্দরী যুবতীর সন্ধান দিব না? তিনি বললেন, সে কে? আমি বললাম, হামযা (রা)-এর মেয়ে। তিনি বললেন, তুমি কি জান না সে আমার দুধ ভাইয়ের মেয়ে। আল্লাহ দুধ পান করার কারণে তাদেরকে হারাম করেছেন যাদেরকে বংশীয় কারণে হারাম করেছেন।
(মুসলিম, শাফিয়ী, তিরমিযী, নাসাঈ)
كتاب النكاح
أبواب تحريم النكاح بالرضاع

باب يحرم من الرضاع ما يحرم من النسب
عن علي رضي الله عنه (8) قال قلت يا رسول الله ألا أدلك على أجمل فتاة في قريش؟ قال ومن هي؟ قلت ابنة حمزة (1) قال أما علمت إنها ابنة أخي من الرضاع (2) أن الله حرم من الرضاعة ما يدل حرم من النسب
tahqiqতাহকীক:তাহকীক চলমান