মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১১৩
বিবাহ অধ্যায়
দুধ পান করার দ্বারা বিবাহ হারাম হওয়া প্রসঙ্গ
পরিচ্ছেদ : দুধ পানের কারণে তারা হারাম হয়ে যায়, যারা বংশীয় কারণে হারাম।
পরিচ্ছেদ : দুধ পানের কারণে তারা হারাম হয়ে যায়, যারা বংশীয় কারণে হারাম।
১১৩। এ হাদীসটিও আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কুরায়শ বংশের অন্যান্য গোত্রের মেয়েদেরকে বেছে বেছে বিবাহ করেন, আর আমাদের হাশিম গোত্রের মেয়েদেরকে বিবাহ করেন না। তিনি বললেন, তোমাদের কাছে কি আমার বিবাহের উপযুক্ত কোন মেয়ে আছে? তিনি বলেন, আমি বললাম, হাঁ, হামযা (রা)-এর মেয়ে। তিনি বললেন, সে আমার জন্য হালাল নয় সে আমার দুধ ভাইয়ের মেয়ে।
(মুসলিম, মুহাম্মদ ইবন মানছুর "আমালীতে")
(মুসলিম, মুহাম্মদ ইবন মানছুর "আমালীতে")
كتاب النكاح
أبواب تحريم النكاح بالرضاع
باب يحرم من الرضاع ما يحرم من النسب
باب يحرم من الرضاع ما يحرم من النسب
وعنه أيضا (4) قال قلت يا رسول الله ما لم تتوق (5) في قريش وتدعنا (6) قال وهل عندكم شيء؟ قال قلت نعم ابنة حمزة (7) قال إنها لا تحل لي، هي ابنة أخي من الرضاعة