মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৩৫
বিবাহ অধ্যায়
যে সকল বিবাহ নিষিদ্ধ
পরিচ্ছেদ : মুতআ (নির্দিষ্ট সময়ের জন্য কোন মহিলাকে বিবাহ করা) বিবাহের অনুমতি দান, অতঃপর তা রহিতকরণ।
পরিচ্ছেদ : মুতআ (নির্দিষ্ট সময়ের জন্য কোন মহিলাকে বিবাহ করা) বিবাহের অনুমতি দান, অতঃপর তা রহিতকরণ।
১৩৫। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে যুদ্ধ করতাম। আর আমাদের সংগে স্ত্রী থাকত না। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা কি খাসী হব না? তিনি আমাদেরকে তা হতে নিষেধ করলেন। অতঃপর তিনি আমাদেরকে কাপড়ের বিনিময়ে কোন মহিলাকে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করার অনুমতি দিলেন। অতঃপর আব্দুল্লাহ (রা) পাঠ করলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللهُ لَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ.
হে মু'মিনগণ, তোমরা হারাম করোনা উত্তম বস্তু, যা হালাল করেছেন আল্লাহ তোমাদের জন্য এবং সীমালংঘন করোনা। নিশ্চয়ই আল্লাহ ভালবাসেন না সীমালংঘনকারীদের। (সূরা মায়িদা : ৮৭)
(এ কিতাবের বিবাহ পর্বের দ্বিতীয় পরিচ্ছেদের শুরুতে হাদীসটির উল্লেখ রয়েছে।)

كتاب النكاح
أبواب الانكحة المنهي عنها
باب الرخصة في نكاح المتعة ثم نسخة
باب الرخصة في نكاح المتعة ثم نسخة
عن عبد الله بن مسعود (5) قال كنا نغزو مع رسو الله صلى الله عليه وسلم وليس لنا فقلنا يا رسول الله الا نستخصي؟ فنهانا عنه ثم رخص لنا بعد في أن نتزوج المرأة بالثوب الى أجل ثم قرأ عب الله (يا أيها آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين)