মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৩৬
বিবাহ অধ্যায়
যে সকল বিবাহ নিষিদ্ধ
পরিচ্ছেদ : মুতআ (নির্দিষ্ট সময়ের জন্য কোন মহিলাকে বিবাহ করা) বিবাহের অনুমতি দান, অতঃপর তা রহিতকরণ।
পরিচ্ছেদ : মুতআ (নির্দিষ্ট সময়ের জন্য কোন মহিলাকে বিবাহ করা) বিবাহের অনুমতি দান, অতঃপর তা রহিতকরণ।
১৩৬। জাবির ইবন আব্দুল্লাহ (রা) এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর অপর এক সাহাবী সালামা ইবন আকওয়াহ (রা) থেকে বর্ণিত, তাঁরা বলেন, আমরা যুদ্ধে ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) এর একজন দূত আমাদের নিকট এসে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মুত'আ বিবাহ কর।
তাঁদের থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তাঁরা বলেন, আমাদের নিকট রাসূলুল্লাহ (ﷺ) এ-এর ঘোষণাকারী বের হয়ে ঘোষণা করল যে, রাসূলুল্লাহ (ﷺ) তোমাদেরকে মহিলাদেরকে মুত'আ বিবাহ করে উপভোগ করার অনুমতি দিয়েছেন।
(মুসলিম, বায়হাকী)

كتاب النكاح
أبواب الانكحة المنهي عنها
باب الرخصة في نكاح المتعة ثم نسخة
باب الرخصة في نكاح المتعة ثم نسخة
عن جابر بن عبد الله (6) وسلمة بن الأكوع رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قالا كنا في غزاة (7) فجاءنا رسول الله صلى الله عليه وسلم فقال ان رسول الله صلى الله عليه وسلم يقول استمتعوا (وعنهما من طريق ثان) (8) قالا خرج علينا منادي رسول الله صلى الله عليه وسلم فنادى إن رسول الله صلى الله عليه وسلم قد أذن لكم فاستمتعوا يعني متعة النساء