মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ১৩৮
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: মুত'আ বিবাহ রহিত করণ এবং তা নিষিদ্ধ হওয়া প্রসঙ্গ।
১৩৮। মুহাম্মদ ইবন আলী (র) থেকে বর্ণিত, তিনি ইবন আব্বাস (রা) কে লক্ষ্য করে স্বীয় পিতা আলী ইবন আবূ তালিব (রা) কে বলতে শুনেছেন, যখন তাঁর নিকট সংবাদ পৌঁছেছে যে, তিনি মহিলাদেরকে মুত'আ বিবাহ করার অনুমতি দিয়েছেন। আলী ইবন আবূ তালিব (রা) তাঁকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের দিন মুত'আ বিবাহ করতে আর গৃহ পালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন।
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
كتاب النكاح
باب ما جاء في نسخة والنهى عنه
عن محمد بن على (5) انه سمع اباه بن أبي طالب رضى الله عنه قال لابن عباس وبلغه أنه رخص في متعة النساء فقال له على بن أبي طالب ان رسول الله صلى الله عليه وسلم قد نهى عنها يوم خيبر وعن لحوم الحمر الأهلية