মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিবাহ অধ্যায়

হাদীস নং: ১৩৭
বিবাহ অধ্যায়
যে সকল বিবাহ নিষিদ্ধ

পরিচ্ছেদ : মুতআ (নির্দিষ্ট সময়ের জন্য কোন মহিলাকে বিবাহ করা) বিবাহের অনুমতি দান, অতঃপর তা রহিতকরণ।
১৩৭। ক- আবু সাইদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর জামানায় কাপড়ের বিনিময়ে মহিলাদেরকে উপভোগ করতাম।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং বাযযার হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
খ- জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর (রা) এবং উমর (রা)-এর জামানায় মুত'আ বিবাহ করতাম। পরে উমর (রা) আমাদেরকে মহিলাদেরকে মুত'আ বিবাহ করতে নিষেধ করলেন।
(মুসলিম, বায়হাকী)
كتاب النكاح
أبواب الانكحة المنهي عنها

باب الرخصة في نكاح المتعة ثم نسخة
عن ابي سعيد الخدرى (1) قال كنا نستمتع على عهد رسول الله صلى الله عليه وسلم بالثوب (2) (عن جابر بن عبد الله) (3) قال كنا نتمتع على عهد رسول الله صلى الله عليه وسلم وابى بر وعمر (4) حتى نهانا عمر أخيرا يعنى النساء
tahqiqতাহকীক:তাহকীক চলমান