মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২২৬
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: আযল করার অনুমতি
২২৬। হযরত জাবির (রা) থেকেই বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, আমার একজন দাসী আছে, সে আমাদের সেবিকা এবং আমাদের পানি সরবরাহ কারিনী। আমি তার সাথে সহবাস করি, অথচ আমি তার গর্ভবতী হওয়া অপছন্দ করি। তিনি বললেন, তার সংগে আযল করাতে তোমার কোন বাধা নেই, কেননা তার জন্য যে সন্তানের ফয়সালা করা হয়েছে সে তা লাভ করবেই। তিনি বলেন, লোকটি কিছুদিন অপেক্ষা করল, অতঃপর তাঁর কাছে এসে বলল, দাসীটি গর্ভবতী হয়েছে। তিনি বললেন, আমি তোমাকে অবহিত করেছি যে, তার জন্য যে সন্তানের ফয়সালা করা হয়েছে সে তা লাভ করবেই।
(মুসলিম, আবূ দাউদ, বায়হাকী)
(মুসলিম, আবূ দাউদ, বায়হাকী)
كتاب النكاح
باب فى الرخصة فى العزل
وعنه أيضا (12) قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال ان لى جارية وهى خادمنا (13) وسانيتنا أطوف عليها وأنا اكره ان تحمل (14) , قال اعزل عنها إن شئت (15) فإنه سيأتيها ما قدر لها, قال فلبث الرجل ثم أتاه فقال ان الجارية قد حملت, فقال قد أخبرتك أنه سيأتيها ما قدر لها