মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিবাহ অধ্যায়
হাদীস নং: ২২৭
বিবাহ অধ্যায়
পরিচ্ছেদ: আযল করার অনুমতি
২২৭। আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হুনায়নের যুদ্ধে যুদ্ধবন্দিনীদেরকে লাভ করলাম। আমরা তাদের মুক্তিপনের কামনা করছিলাম। আমরা রাসূলুল্লাহ (ﷺ)কে আযল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, সে বিষয় তোমাদের যা মনে হয় তোমরা তা করবে। আল্লাহ যে সন্তান হওয়ার ফয়সালা করেছেন সে হবেই, কেননা প্রত্যেক বীর্য থেকে সন্তান হয়না।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর কিন্তু হাদীসটি অবগত হইনি। হাদীসটির সনদ উত্তম। হাফিয সূয়ূতি হাদীসটিকে হাসান বলেছেন। এর পূর্ববর্তী হাদীস একে শক্তিশালী করে।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর কিন্তু হাদীসটি অবগত হইনি। হাদীসটির সনদ উত্তম। হাফিয সূয়ূতি হাদীসটিকে হাসান বলেছেন। এর পূর্ববর্তী হাদীস একে শক্তিশালী করে।)
كتاب النكاح
باب فى الرخصة فى العزل
عن ابى سعيد الخدرى (1) قال اصبنا سبيا فى يوم حنين (2) فكنا نلتمس فداءهن (3) فسالنا رسول الله صلى الله عليه وسلم عن العزل فقال اصنعوا ما بدا لكم (4) فما قضى اله فهو كائن (5) فليس من كل الماء يكون الولد