মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ইদ্দাত অধ্যায়

হাদীস নং:
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ : যে মহিলা গর্ভবতী নয়, সে মৃত স্বামীর জন্য চার মাস দশ দিন ইদ্দাত পালন করবে। কেননা, আল্লাহ তা'আলা বলেছেন, “তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুমুখে পতিত হয়, তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে।”
৬। কাবীসা ইবন যুওয়ায়ব (র) সূত্রে আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা আমাদের ওপর আমাদের নবী (ﷺ)-এর সুন্নাতকে বিকৃত করো না। উম্মু ওয়ালাদের মনিব মারা গেলে সে চার মাস দশদিন ইদ্দাত পালন করবে।
(আবূ দাউদ, ইবন মাজাহ, হাকিম। হাকিম (র) বলেছেন, হাদীসটি সহীহ এবং বুখারী মুসলিমের শর্তে উপনীত।)
كتاب العدد
باب عدة المتوفى عنها إذا كانت غير حامل أربعة أشهر وعشر لقول الله عز وجل {والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا}
عن قبيصة بن ذؤيب عن عمرو بن العاص قال لا تلبسوا علينا سنة نبينا صلى الله عليه وسلم عدة أم الولد إذا توفى عنها سيدها أربعة أشهر وعشر
tahqiqতাহকীক:তাহকীক চলমান