মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ইদ্দাত অধ্যায়
হাদীস নং: ৭
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: মৃত স্বামীর জন্য স্ত্রীর শোক পালন এবং তার বর্জনীয় বিষয়সমূহ
৭। যায়নাব বিনতে উম্মে সালামা (র) সূত্রে তার মা থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলার স্বামী মারা গেলে তার চোখে রোগ দেখা দেয়। লোকেরা নবী (ﷺ)-কে এ সম্বন্ধে অবহিত করল এবং তারা সুরমা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করল। তারা বলল, আমরা তার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশংকা করছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ইতঃপূর্বে প্রত্যেক মহিলা তার ঘরে বসে থাকত আর এমন মোটা ও নিকৃষ্ট বস্ত্র পরিধান করত যা উটের হাওদার নীচে দেওয়া হত। এভাবে সে এক বছর অতিবাহিত করত। আর তার পাশ দিয়ে কুকুর গমন করলে সে গোবর নিক্ষেপ করতে হত। এখন কি তোমরা চার মাস দশদিনও থাকতে পারবে না?
(বুখারী, মুসলিম, ইমামচতুষ্ঠ ও ইমামদ্বয়)
(বুখারী, মুসলিম, ইমামচতুষ্ঠ ও ইমামদ্বয়)
كتاب العدد
باب ما جاء في أحداد معتدة الوفاة وما تجتنبه
عن زينب بنت أم سلمة عن أمها أن امرأة توفي زوجها فاشتكت عينها فذكروها للنبي صلى الله عليه وسلم وذكروا الكحل قالوا نخاف على عينها قال قد كانت إحداكن تمكث في بيتها في شر أحلاسها في شر بيتها حولا فإذا مر بها كلب رمت ببعرة أفلا أربعة أشهر وعشرا