মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ইদ্দাত অধ্যায়

হাদীস নং:
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: মৃত স্বামীর জন্য স্ত্রীর শোক পালন এবং তার বর্জনীয় বিষয়সমূহ
৮। উম্মু সালামা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে মহিলার স্বামী মারা গিয়েছে সে কুসুম বর্ণের কাপড়, লাল বর্ণের কাপড় পরবে না এবং খিযাব লাগাবে না, সুরমা ব্যবহার করবে না।
(আবূ দাউদ, নাসাঈ, বায়হাকী। হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب العدد
باب ما جاء في أحداد معتدة الوفاة وما تجتنبه
عن أم سلمة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم إنه قال المتوفى عنها زوجها لا تلبس المعصفر من الثياب ولا الممشقة ولا الحلي ولا تختضب ولا تكتحل

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ-এর সময়ে যেসব নারী সৌন্দর্যের জন্য কাপড় রংগাতেন তাঁরা অধিকাংশই দু'টি জিনিস ব্যবহার করতেন- কুসুম অথবা বিশেষ ধরনের লাল গেরুয়া। এজন্য তিনি বিশেষভাবে এগুলোর উল্লেখ করেছেন। তা না হলে এ দু'জিনিসের কোন বিশেষত্ব নেই। উদ্দেশ্য হচ্ছে- এরূপ রঙিন ও লাল কাপড় ব্যবহার করা যাবে না যা সৌন্দর্যের ও সাজ-সজ্জার জন্য ব্যবহৃত হয়। এভাবে অলংকারাদি ও সুরমা, মেহদীর ন্যায় জিনিসও ব্যবহার করা হবে না, যা সাজ-গোজের জন্য ব্যবহার করা হয়। ইদ্দতের সময় শোক পালনের এই নির্দেশের উদ্দেশ্য এটাই যে, স্বামীর ইন্তিকালে স্ত্রীর যে দুঃখ, বেদনা হয়, অন্তর ও অভ্যন্তরীণ অবস্থার মাত্রই বাহ্যিক অর্থাৎ দেহ ও পোশাকেও শোক প্রকাশিত হবে, যা নারীত্বের স্বভাবগত দাবী। আর এতেই নিহিত রয়েছে নারীত্বের মর্যাদা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান