মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ইদ্দাত অধ্যায়
হাদীস নং: ১৪
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: বায়েন তালাকপ্রাপ্তা নারীর খোরপোষ, বাসস্থান এবং প্রয়োজনের সময় বাইরে যাওয়া প্রসঙ্গে।
১৪। আবূ বকর ইবন আবিল জাহম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আবূ সালামা (রা) ফাতিমা বিনত কায়স (রা)-এর নিকট গেলাম। বর্ণনাকারী বলেন, তখন ফাতিমা (রা) বলল, আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন, কিন্তু তিনি আমার জন্য কোন বাসস্থান এবং খোরপোষের ব্যবস্থা করেন নি। ফাতিমা (রা) বলেন, তিনি আমার জন্য তার এক চাচাত ভাইয়ের নিকট দশ কাফীয (একটি পাত্রের মাপ) রাখলেন। এর পাঁচ কাফীয ছিল যব আর পাঁচ কাফীয ছিল খেজুর। ফাতিমা (রা) বলেন, এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললাম, এই সব তিনি দিয়েছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে যথার্থই করেছে। তিনি আমাকে অমুকের ঘরে ইদ্দাত পালনের নির্দেশ দেন। বর্ণনাকারী বলেন, আবূ 'আমর ইবন হাফস তাকে 'বায়িন' (চূড়ান্ত) তালাক দিয়েছিলেন
(মুসলিম, ইবন মাজাহ)
(মুসলিম, ইবন মাজাহ)
كتاب العدد
باب ما جاء في نفقة المبتوتة وسكناها وخروجها الحاجة
عن أبي بكر بن أبي الجهم قال دخلت أنا وأبو سلمة على فاطمة بنت قيس قال فقالت طلقني زوجي فلم يجعل لي سكنى ولا نفقة، قالت ووضع لي عشرة أقفزة عند ابن عم له خمسة شعير وخمسة تمر قالت فأتيت رسول الله صلى الله عليه وسلم فقلت ذلك له، قال فقال صدق فأمرني أن أعتد في بيت فلان قال وكان قد طلقها طلاقا بائنا