মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
ইদ্দাত অধ্যায়
হাদীস নং: ১৫
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: বায়েন তালাকপ্রাপ্তা নারীর খোরপোষ, বাসস্থান এবং প্রয়োজনের সময় বাইরে যাওয়া প্রসঙ্গে।
১৫। হুসাইন ইবন আবদির রহমান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কাছে 'আমির (র) ফাতিমা বিনতে কায়স (রা) থেকে বর্ণনা করেন যে, তার স্বামী তাকে তিন তালাক দিলে তিনি নবী (ﷺ)-এর নিকট অভিযোগ নিয়ে আসলেন। কিন্তু তিনি তার জন্য বাসস্থান এবং খোরপোষের ফয়সালা দেন নি। উমর ইবন খাত্তাব (রা) বললেন, আমরা এক মহিলার কথার ওপর নির্ভর করে আল্লাহর কিতাব এবং তাঁর নবী (ﷺ)র সুন্নাহ বর্জন করতে পারি না। সম্ভবত সে ভুলে গিয়েছে। বর্ণনাকারী বলেন, 'আমির (র) বললেন, এবং তিনি আমাকে বলেছেন যে, নবী (ﷺ) তাকে ইবন উম্মে মাকতুম (রা)-এর ঘরে ইদ্দাত পালন করতে নির্দেন দেন।
(মুসলিম ও অন্যান্য)
(মুসলিম ও অন্যান্য)
كتاب العدد
باب ما جاء في نفقة المبتوتة وسكناها وخروجها الحاجة
عن حصين بن عبد الرحمن ثنا عامر عن فاطمة بنت قيس أن زوجها طلقها ثلاثا فأتت النبي صلى الله عليه وسلم تشكو إليه فلم يجعل لها سكنى ولا نفقة، قال عمر بن الخطاب لا ندع كتاب الله عز وجل وسنة نبيه لقول امرأة، لعلها نسيت قال قال عامر وحدثتني أن رسول الله صلى الله عليه وسلم أمرها أن تعتد في بيت ابن أم مكتوم