মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খোরপোষ অধ্যায়

হাদীস নং: ৩২
খোরপোষ অধ্যায়
পরিচ্ছেদ : স্বামীর ঘর হতে ন্যায়সঙ্গত খরচ করার পুরস্কার এবং অন্যায়ভাবে খরচ করার প্রতি কঠোরবাণী।
৩২। সালমা বিনত কায়স (রা)-যিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন খালা, উভয় কিবলায় মুখ করে তাঁর সঙ্গে সালাত আদায়কারীদের একজন এবং বনু 'আদী ইবন নাজ্জার গোত্রের একজন নারী তার থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে একদল আনসারী মহিলাদের সংগে তার হাতে বায়'আত গ্রহণ করেছি। যখন তিনি আমাদের ওপর শর্তারোপ করেন, যেন আমরা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত না করি, চুরি না করি, ব্যভিচার না করি, স্বীয় সন্তানদের হত্যা না করি, কারো প্রতি মিথ্যা অপবাদ না দেই এবং শরীয়তের বিধানে তার অবাধ্যতা না করি তখন তিনি এটাও বললেন যে, তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে প্রতারণা করবে না। তিনি বলেন, এরপর আমরা (উক্ত শর্তাদি মেনে) তার নিকট বায়'আত গ্রহণ করলাম। তারপর ফিরে এসে তাদের মধ্য হতে এক আনসারী মহিলাকে বললাম, তুমি পুনরায় রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে জিজ্ঞাসা কর যে, আমাদের স্বামীদের সঙ্গে আমাদের প্রতারণা বলতে কি বুঝিয়েছেন, তিনি বললেন, তুমি তার মাল নিয়ে অন্যকে হাদিয়া দিলে সেটা প্রতারণা হবে।
(ইবন ইসহাক, ইবন সা'দ, ইবন মান্দা, আবু নু'আইম। হাদীসটির সূত্র ভাল।)
كتاب النفقات
باب ثواب من أنفقت من بنت زوجها غير مفسدة ووعيد من أفسدت
عن سلمى بنت قيس وكانت إحدى خالات رسول الله صلى الله عليه وسلم قد صلت معه القبلتين وكانت إحدى نساء بني عدي بن النجار قالت جئت رسول الله صلى الله عليه وسلم فبايعته في نسوة من الأنصار، فلما شرط علينا أن لا نشرك بالله شيئًا ولا نسرق ولا نزني ولا نقتل أولادنا ولانأتي ببهان نفتريه بين أيدينا وأرجلنا ولا نعصيه في معروف قال ولا تغششن أزواجكن: قالت فبايعناه ثم انصرفنا فقلت لامرأة منهن ارجعي فاسألي رسول الله صلى الله عليه وسلم ما غش أزواجنا؟ قالت فسألته فقال تأخذ ماله فتحابي به غيره
tahqiqতাহকীক:তাহকীক চলমান