মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
খাদ্য অধ্যায়
হাদীস নং: ১৯
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
১৯। হযরত আবদুর রহমান ইবন হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা এক সফরে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করলাম। তখন আমরা খাদ্যাভাবের সম্মুখীন হলাম। তখন আমনা (সফর করে) এমন এক ভূমিতে যাত্রা বিরতি দিলাম যেখানে প্রচুর দব ছিল। বর্ণনাকারী বলেন আমরা সেগুলো ধরে যবাহ করলাম। তিনি বলেন, যখন পাতিলে উথলাতে শুরু করে তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট উপস্থিত হয়ে বললেন, নিশ্চয়ই বনু ইসরাঈলের এক সম্প্রদায়কে বিকৃত করা হয়েছে। (এক বর্ণনায়ঃ فُقِدَتْ : এর স্থলে مُسخَتْ শব্দ রয়েছে। উভয়টি সমার্থক) আমি আশংকা করছি যে, এটা তাদেরই শ্রেণীভূক্ত হয়ে থাকবে। সুতরাং তোমরা পাতিল উপুড় করে ফেলে দাও। আমরা তা ফেলে দিলাম।
(হাদীসাটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ, তাবারানী, আবু ইয়া'লা, বাযযার বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হাদীসাটি হায়ছামী (র) বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ, তাবারানী, আবু ইয়া'লা, বাযযার বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأطعمة
باب ما جاء في الضب
عن عبد الرحمن بن حسنة قال كنا عند النبي صلى الله عليه وسلم في سفر (وفي رواية غزونا مع رسول الله صلى الله عليه وسلم فأصابتنا مجاعة) فنزلنا أرضًا كثيرة الضباب قال فأصبنا منها وذبحنا، قال فبينا القدور تغلي بها إذ خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال إن أمة من بني إسرائيل فقدت (وفي رواية مسخت) وإني أخاف أن تكون هي فأكفؤها فأكفأناها (وفي رواية) فأكفأناها وإنا لجياع