মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

খাদ্য অধ্যায়

হাদীস নং: ১৮
খাদ্য অধ্যায়
পরিচ্ছেদ: দব
১৮। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট একটি দব আনা হলে তিনি তা খান নি এবং তা খেতে নিষেধও করেন নি। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমরা কি এটা দরিদ্রদেরকে খাইয়ে দিব? তিনি বললেন, তোমরা যা খাবে না তাদেরকে খাওয়াবে না।
(বায়হাকী। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন যে, এটা আহমাদ ও আবূ ইয়া'লা বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الأطعمة
باب ما جاء في الضب
عن عائشة رضي الله عنها قالت أتى رسول الله صلى الله عليه وسلم بضب فلم يأكله ولم ينه عنه، قلت يا رسول الله أفلا نطعمه المساكين؟ قال لا تطعموهم مما لا تأكلون
tahqiqতাহকীক:তাহকীক চলমান