মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং:
শিকার ও যবাহ অধ্যায়
শিকার পর্ব

পরিচ্ছেদ : প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, বাযপাখী এবং অনুরূপ জন্তর শিকার
১। আবদুল্লাহ ইবন আমর (র) থেকে বর্ণিত যে, আবূ সা'লাবা খুশানী (রা) নবী (ﷺ)-এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কিছু প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আছে। আপনি আমাকে এগুলোর শিকারের ব্যাপারে নির্দেশ দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর থাকে তবে এগুলো যা তোমার জন্য ধরে তা খাবে, আবূ সা'লাবা বললেন, ইয়া রাসূলাল্লাহ! যেগুলো মরে যায়, কিংবা যেগুলোর আত্মা অবশিষ্ট থাকে সেগুলোও? তিনি বললেন, যেগুলো মরে যায়, কিংবা যেগুলোর আত্মা অবশিষ্ট থাকে সেগুলোও খাবে। আবু সা'লাবা (রা) বললেন, যদি শিকারের কিছু অংশ খেয়ে ফেলে? তিনি বললেন, যদিও কিছু অংশ খেয়ে ফেলে। আবূ সা'লাবা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে আমার তীর (দ্বারা শিকার করা) সম্বন্ধে নির্দেশ দিন। তিনি বললেন, তোমার তীর তোমার জন্য যা শিকার করবে তা খাবে। আবূ সা'লাবা (রা) বললেন, যেগুলো মরে যায়, কিংবা যেগুলোর আত্মা অবশিষ্ট থাকে সেগুলোও? তিনি বললেন, যেগুলো মরে যায়, কিংবা যেগুলোর আত্মা অবশিষ্ট থাকে সেগুলোও খাবে। আবূ সা'লাবা (রা) বললেন, যদি (তীরের আঘাতের পর) শিকার আমার থেকে অদৃশ্য হয়ে যায়? তিনি বললেন, যদিও তোমার থেকে অদৃশ্য হয়ে যায়, তবুও খেতে পারবে; যতক্ষণ না তাতে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং তোমার তীরের চিহ্ন ব্যতীত অন্য কোন চিহ্ন না পাও। আবু সা'লাবা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা অপারগ হলে অগ্নিউপাসকদের বাসনপত্র ব্যবহার করতে পারব কি না- এ সম্বন্ধে নির্দেশ দিন। তিনি বললেন, যদি অপারগ হও তবে তোমরা তা পানি দ্বারা ধুয়ে তাতে রান্না করবে।
(আবু দাউদ, নাসাঈ, ইবন মাজাহ। নববী (র) হাদীসটিকে হাসান বলেছেন।)
كتاب الصيد والذبائح
أبواب الصيد

باب ما جاء في صيد الكلب المعلم والبازي ونحوهما
عن عبد الله بن عمرو أن أبا ثعلبة الخشى (1) أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن لي كلابا مكلبة (3) فأفتنى في صيدها؟ فقال إن كانت لك كلاب مكلبة فكل مما أمسكت عليك، فقال يا رسول الله ذكي (3) وغير ذكي قال ذكي، قال وإن أكل منه؟ قال وإن أكل منه (4) قال يا رسول الله أفتني في قوسي؟ قال كل ما أمسكت عليك قرسك (5) قال ذكي وغير ذكي؟ قال ذكي وغير ذكي، قال وإن تغيب عني؟ قال وإن تغيب عنك ما لم يصل (6) يعني يتغير أو تجد فيه أثر غير سهمك، قال يا رسول الله أفتنا في آنية المجوس إذا اضطررنا إليها؟ قال إذا اضطررتم إليها فاغسلوها بالماء واطبخوا فيها
tahqiqতাহকীক:তাহকীক চলমান