মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ২
শিকার ও যবাহ অধ্যায়
শিকার পর্ব
পরিচ্ছেদ : প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, বাযপাখী এবং অনুরূপ জন্তর শিকার
পরিচ্ছেদ : প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, বাযপাখী এবং অনুরূপ জন্তর শিকার
২। আবু সা'লাবা খুশানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা আহলে কিতাবের (ইয়াহূদ ও নাসারা) এলাকায় বসবাস করি, আমরা কি তাদের বাসনপত্রে খেতে পারব? এবং আমরা শিকারের এলাকায় থাকি, আমি আমার তীর দ্বারা, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা, অপ্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করি, এর মধ্যে কোনটা হালাল হবে সে সম্বন্ধে আপনি আমাকে বলে দিন। তিনি বললেন, তুমি যে বললেন, তোমরা কিতাবীদের এলাকায় বাস কর এবং তাদের বাসনপত্রে আহার কর। যদি তোমরা তাদের পাত্র ব্যতীত অন্য পাত্র পাও তবে তাদের পাত্রে খাবে না। আর যদি তাদের পাত্র ব্যতীত কোন পাত্র না পাও তবে, তা ধুয়ে নিবে, তারপর তাতে খাবে। তুমি যে বললে তোমরা শিকারের এলাকায় বাস কর (সে বিষয়ে নির্দেশ হচ্ছে,) তুমি আল্লাহর নাম নিয়ে তোমার ধনুক দিয়ে যে শিকার হত্যা করবে তা খাবে। আর তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা যা শিকার করবে তাতে আল্লাহর নাম নিবে। এরপর তা খাবে। আর প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন কুকুর দ্বারা যা শিকার করলে তা যবাহ করার সুযোগ পেলে খেতে পারবে।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ ও অন্যান্য)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ ও অন্যান্য)
كتاب الصيد والذبائح
أبواب الصيد
باب ما جاء في صيد الكلب المعلم والبازي ونحوهما
باب ما جاء في صيد الكلب المعلم والبازي ونحوهما
عن أبي ثعلبة الخشني (8) قال قلت يا رسول الله إنا بأرض أهل كتاب أفنأكل في آنيتهم؟ وإنا في أرض صيد أصيد بقوسي وأصيد بكلبي المعلم وأصيد بكلبي الذي ليس بمعلم فأخبرني ماذا يصلح؟ فقال أما ما ذكرت أنكم بأرض أهل كتاب تأكل في آنيتهم فإن وجدتم غير آنيتهم فلا تأكلوا فيها، وإن لم تجدوا غير آنيتهم فاغسلوها ثم كلوا فيها، وأما ما ذكرت أنكم بأرض صيد فإن صدت بقوسك وذكرت اسم الله فكل، وما صدت بكلبك المعلم فاذكر اسم الله ثم كل (9) وما صدت بكلبك الذي ليس بمعلم فأدركت ذكاته فكل