মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
শিকার ও যবাহ অধ্যায়
হাদীস নং: ৫
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ : শিকারের কিছু অংশ কুকুর খেয়ে ফেললে তার বিধান।
৫। ইবরাহীম (র) সূত্রে ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তুমি তোমার কুকুর ছেড়ে দাও তারপর সে শিকার হতে কিছু অংশ খেয়ে ফেলে তবে তা তুমি খাবে না। কেননা, সে এটা নিজের জন্য ধরেছে। আর যদি তুমি তাকে পাঠাও আর সে শিকারকে মেরে ফেলে; কিন্তু তা হতে কিছু না খায়, তবে তা খাবে। কেননা, সে এটা তার মালিকের জন্য ধরেছে।
(বাযযার। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(বাযযার। হায়ছামী (র) হাদীসটি বর্ণনা করে বলেছেন, আহমাদ (র)-এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصيد والذبائح
باب ما جاء فيما إذا أكل الكلب من الصيد
عن إبراهيم عن ابن عباس (2) قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أرسلت الكلب فأكل من الصيد فلا تأكل فإنما أمسك على نفسه، وإذا أرسلته فقتل ولم يأكل فكل فإنما أمسك على صاحبه