মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

শিকার ও যবাহ অধ্যায়

হাদীস নং:
শিকার ও যবাহ অধ্যায়
পরিচ্ছেদ: কুকুর বা এরূপ (প্রশিক্ষণপ্রাপ্ত) প্রাণী পাঠানোর সময় 'বিসমিল্লাহ' বলা।
৬। 'আদী ইবন হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া নাবিয়্যআল্লাহ, আমরা শিকারকারী জাতি। (সুতরাং আমাদেরকে এ সম্বন্ধে কিছু নির্দেশ দিন।) তিনি বললেন, যদি তোমাদের কেউ তার তীর নিক্ষেপ করে তবে সে যেন আল্লাহর নাম উচ্চারণ করে। যদি এতে শিকার মরে যায়, তবে সে যেন তা খায়। আর যদি তা পানিতে পড়ে যায়, তারপর সে তাকে মৃত পায় তবে সে যেন তা না খায়। কেননা, সে জানে না, হয়ত পানিতে পড়ে এটার মৃত্যু হয়েছে। যদি সে তার তীর একদিন বা দু'দিন পর শিকারের ওপর পায়, আর তার তীরের চিহ্ন ব্যতীত অন্য কোন চিহ্ন না পায়, তবে ইচ্ছা করলে সে তা খেতে পারবে। তিনি আরো বললেন, যদি শিকারী তাঁর কুকুর ছাড়ে তবে সে যেন আল্লাহর নাম উচ্চারণ করে। যদি সে শিকারকে মৃত পায় তবে সে তা খাবে। কিন্তু যদি কুকুর তা হতে কিছু খায় তবে সে তা খাবে না। কেননা, কুকুর এটাকে নিজের জন্য ধরে এনেছে। মালিকের জন্য ধরে আনে নি। আর যদি শিকারী তার কুকুর ছাড়ে এবং তার সঙ্গে আরো কুকুর মিলিত হয়; যাদের ওপর আল্লাহর নাম উচ্চারণ করা হয় নি, তবে সে শিকার খাবে না। কেননা, সে জানে না তাদের মধ্যে কে মেরেছে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الصيد والذبائح
باب ما جاء في التسمية عند إرسال الكلب ونحوه
عن عدى بن حاتم (4) قال قلت يا نبي الله إنا أهل صيد، فقال إذا رمى أحدكم بسهمه فليذكر أسم الله تعالى (5) فإن قتل فليأكل وإن وقع في ماء فوجده ميتا فلا يأكله (6) لأنه لا يدري لعل الماء قتله، فإن وجد سهمه في صيد بعد يوم أو اثنين ولم يجد فيه أثر غير سهمه فإن شاء فليأكله قال وإذا أرسل عليه كلبه فليذكر اسم الله عز وجل فإن أدركه قد قتله فليأكل، وإن أكل منه فلا يأكل فإنه إنما أمسك على نفسه ولم يمسك عليه، وإذا أرسل كلبه فخالط كلابا لم يذكر اسم الله عليه فلا يأكل فإنه لا يدري إيها قتل
tahqiqতাহকীক:তাহকীক চলমান